ঝিনাইদহ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদরে জমির আইল নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকালে সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত শ্রীকান্ত শিকদারের (৫০) সঙ্গে গ্রামের বাসিন্দা নকুল রায়ের দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের জানান, সকালে উভয়পক্ষ জমির আইলে দাঁড়িয়ে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা শ্রীকান্তকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০৬ ঘ.
bdnews24