২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদার তেরেসা পুরস্কার নিতে কলকাতায় দীপু মনি

কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীপু মনির কোনো নির্ধারিত বৈঠক নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মমতার শহরে তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার নিতে কলকাতা গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম কবির রোববার জানান, বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতা যান পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক কর্মকাণ্ড ও প্রশাসনিক দক্ষতার জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে এবার এ পুরস্কার দেওয়া হচ্ছে। কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীপু মনির কোনো নির্ধারিত বৈঠক নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মমতার শহরে তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও মমতার প্রবল আপত্তির মুখে তা হয়নি। আগামী মঙ্গলবার দেশে ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৪৩৪ ঘ.