২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান ডেপুটি স্পিকারের

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এর বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য দলিলপত্র সংগ্রহ এবং সঠিকভাবে তা লিপিবদ্ধ করার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 06:09 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এর বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য দলিলপত্র সংগ্রহ এবং সঠিকভাবে তা লিপিবদ্ধ করার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। শনিবার বিকালে ঢাকার সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের গবেষণাগ্রন্থ ‘প্রমাণ্য দলিল: মুক্তিযুদ্ধে চট্রগ্রাম’ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। ডেপুটি স্পিকার বলেন, ‘প্রমাণ্য দলিল: মুক্তিযুদ্ধে চট্রগ্রাম’ গ্রন্থে যেসব দলিলপত্র সন্নিবেশিত হয়েছে সেগুলোর পড়ে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। প্রকাশনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যাপক মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/২৩৫৫ ঘ.