২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে মাইক্রোবাসে আগুন

বিএনপির টানা দুই দিনের হরতালের আগের রাতে রাজধানী শেওড়াপাড়ায় একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির টানা দুই দিনের হরতালের আগের রাতে রাজধানী শেওড়াপাড়ায় একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। শনিবার রাত ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন জানান। তিনি জানান, ফায়ার ব্রিগেডের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি। ফরহাদ বলেন, “আগুনে গাড়িটির প্রায় অর্ধেক পুড়ে গেছে।” এছাড়া দুপুরে আজিমপুরে ২৭ নম্বরের একটি বাসে আগুন দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/২৩৪০ ঘ.