২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

হরতালের কারণে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশ অফিসার’ পদে রবি ও সোমবারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের কারণে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশ অফিসার’ পদে রবি ও সোমবারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিএনপি ওই দুই দিন হরতাল ডাকার পর শনিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে ‘ক্যাশ অফিসার’ পদের ২৯ ও ৩০ এপ্রিল (রোব ও সোমবার) অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা অনিবার্য কারণ বশতঃ স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২০৩০ ঘ.