ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আসন্ন ঢাকা সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপীক্ষয় সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ড্যান মজিনা।
শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইয়ুথ লিডারশিপ সামিট ২০১২- এ বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুই দিনের সফরে আগামী ৫ মে ঢাকা আসছেন হিলারি।
এই সফর প্রসঙ্গে মজিনা বলেন, “দ্বিপীক্ষয় সম্পর্ক আরো গভীর, বি¯তৃত ও শক্তিশালী করতে বিভিন্ন বিষয় সামনে নিয়ে আসবেন তিনি।”
হিলারির সফরসূচি সম্পর্কে জানতে চাইলে মজিনা বলেন, “এখনই এ বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না।”
তবে বাংলাদেশ সরকার ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সফরসূচি চূড়ান্ত করা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/২০৩০ ঘ.
bdnews24