২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার বাঁশভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

নড়াইল, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার বাঁশভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডালিম গাইন (২০) ওই গ্রামের অরবিন্দ গাইনের ছেলে। তিনি সরকারি ভিক্টোরিয়া কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে ডালিমদের বাড়ির উঠানের রাখা ধানের খড়ের উপর পড়ে । পরদিন ডালিম খড় আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে নড়াইল সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রুখসানা বিনতে আকবরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডালিম মুত্যুর কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এসইউ/১৯২৮ ঘ.