২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় কলাক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা

মাগুরা সদর উপজেলার এক কৃষকের পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

মাগুরা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলার এক কৃষকের পাঁচ শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে ছোট ব্রিজ এলাকায় কৃষক কামরুল ইসলামের ক্ষেতের এসব কলাগাছ কেটে ফেলা হয় বলে জানায় পুলিশ। ক্ষতিগ্রস্থ কৃষক জানান, স্থানীয় একটি এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি ৩ বিঘা বর্গাজমিতে কলার চাষ করেছিলেন। অধিকাংশ গাছেই কলার কাঁদি এসেছিলো। শুক্রবার রাতেও তিনি ক্ষেত পরিচর্যা করেন। সকালে ক্ষেতে এসে দেখতে পান কাটা কলাগাছ ক্ষেতে পড়ে রয়েছে। গ্রাম্য দলাদলির কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করেন ওই কৃষক। সদর থানার ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৪৩ ঘ.