২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

কিশোরগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কিশোরগঞ্জে সদরে মিছিল ও সমাবেশে অংশ নিয়ে ফেরার পথে হারুয়া এলাকা থেকে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, গত হরতালের সময় সিএনজিচালিত অটোরিকশা পোড়ানোর অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪১ ঘ.