২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 08:09 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

নোয়াখালী, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি এলজি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন জানান, শনিবার সকালে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইচরা গ্রাম থেকে বন্দুক ও গুলিসহ গ্রেপ্তার করা হয় ওই ডাকাতকে। গ্রেপ্তারকৃত আব্দুল লতিফ ওরফে লোক্কা চোরাকে (৩৮) মাইচরা গ্রামের মৃত আব্দুজ জলিলের ছেলে। ওসি মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে মাইচরা গ্রামে লতিফের আস্তানায় অভিযান চালায় পুলিশ। “স্থানীয় জনতার সহযোগিতায় আস্তানার চারদিক ঘিরে ফেলা হয়। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যেতে পারলেও অস্ত্রসহ ধরা পড়ে লতিফ। ধরা পড়ার পর তাকে গ্রামবাসী গণপিটুনি দেয়। তিনি জানান, গণপিটুনিতে আহত হন লতিফ। তাকে নদীপথে জেলা সদরের দিকে আনা হচ্ছে। লতিফের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোক্তার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৪০৫ ঘ.