২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘অস্ত্র ও বোমাসহ’ ৩ জন গ্রেপ্তার

পুলিশের ধারণা, ওই তিনজন একটি মাইক্রোবাসে করে ডাকাতি বা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্র ও বোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে গাবতলী বাসস্ট্যান্ডে একটি মাইক্রোবাস থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে ছয়টি হাতবোমা, একটি শটগান, একটি রিভলবার ও একটি চাপাতি উদ্ধার করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান। মোখলেসুর রহমান বলেন, “আমাদের ধারণা, ওই মাইক্রোবাসে করে তারা ডাকাতি বা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৫৫৫ ঘ.