নোয়াখালী, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কাদির হানিফ ইউনিয়নের ফতেহপুর গ্রামে একটি মসজিদের পুকুরে দলিল উদ্দিন সজলের (২০) লাশ পাওয়া যায়।
সজল বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের নাছের আহম্মদের ছেলে। তিনি এলাকায় বৈদ্যুতিক মিন্ত্রীর কাজ করতেন।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম সারোয়ার বলেন, ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24