২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 05:47 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে মঙ্গলবার রাতে তার সঙ্গে সেনাপ্রধান দেখা করেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়। এতে বলা হয়, জেনারেল মুবীন সেনাবাহিনীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া স¤প্রতি তার মিয়ানমার সফর স¤পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে দুইটি হেলিকপ্টার এবং দুইটি ফিল্ড উইং এয়ারক্রাফট যুক্ত হচ্ছে। সেনাপ্রধান জানান, ঢাকা সেনানিবাস এলাকায় ১০০ শয্যা বিশিষ্ট ‘সিরাজ খালেদা হাসপাতাল’ এবং ‘আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ’ সংলগ্ন ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কাজ শেষ হওয়ার পথে। আগামী মাসে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এ হাসপাতাল দুটি থেকে বেসামরিক লোকদের চিকিৎসা সেবা দেওয়া হবে। জেনারেল মুবিন রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং থেকে এ পর্যন্ত ১৭টি দেশের এক হাজার শান্তিরক্ষী প্রশিক্ষণ নিচ্ছে। সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/পিডি/২৩৪৮ ঘ.