বরগুনা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে পাঁচ মাস পর ভারতীয় কারাগারে থেকে মঙ্গলবার ফিরে এসেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার নয় জেলে।
এরা হলেন কাঠালতলী গ্রামের আবুল কালাম, বাবুল হোসেন, মুনসুর আলী, দেলোয়ার হোসেন, নবী হোসেন, দেলোয়ার আলী, ওয়ালিউল্ল¬াহ, সোহরাব হোসেন ও আবুল হাসেম।
আলীপুর কারাগার থেকে মুক্তির পর সকালে তারা বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
মুক্তি পাওয়া আবুল কালামের ভাই আলম চৌকিদার বলেন, ভারতীয় কারারক্ষীরা ওই জেলেদের বিসিএফ সদস্যদের কাছে সোপর্দ করে। বিএসএফ তাদের সীমান্ত পার করে দেয়।
আলম চৌকিদার আরো বলেন, গত বছরের ১০ অক্টোবর ওই জেলেরা ট্রলারসহ ঝড়ের কবলে পড়লে ভারতীয় জলসীমায় চলে যায়। ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১২৪ ঘ.
bdnews24