২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সুতা কারখানায় আগুন

নগরীর চাঁন্দগাও থানার তালতলা ফরিদা পাড়া এলাকায় আগুনে একটি সুতা তৈরির কারখানা ও চারটি বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চাঁন্দগাও থানার তালতলা ফরিদা পাড়া এলাকায় আগুনে একটি সুতা তৈরির কারখানা ও চারটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টায় রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। কালুঘাট দমকল স্টেশনের জ্যেষ্ঠ কমকর্তা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালুঘাট এবং চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি গাড়ি আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৫২ ঘ.