২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ডাকা হরতালের দ্বিতীয় দিনে গাজীপুরে পুলিশের উপর হামলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

গাজীপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ডাকা হরতালের দ্বিতীয় দিনে গাজীপুরে পুলিশের উপর হামলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন সোমবার রাতে দ্রুত বিচার আইনে এই মামলাটি দায়ের করেন। এদিন রাতেই আটক সাত জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জেলা বিএনপি। নেতাকর্মীরা জয়দেবপুর রেলক্রসিং থেকে পৌরসুপার মার্কেট পর্যন্ত এলাকায় সড়ক অবরোধ করে রাখে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাংবাদিকদের জানান, মামলায় ২৫ নেতা-কর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৩৯ ঘ.