২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসকে নিয়ে সমকাল সম্পাদককে হুমকি

বাংলা দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারকে হুমকি দেওয়ার অভিযোগে সোমবার রাতে রাজধানীর শিল্পাঞ্চল থানায় নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 07:04 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারকে হুমকি দেওয়ার অভিযোগে সোমবার রাতে রাজধানীর শিল্পাঞ্চল থানায় নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছেন তিনি। থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অফিসের ল্যান্ড ফোনে কে বা কারা জীবননাশের হুমকি দিচ্ছে বলে জিডিতে বলা হয়েছে। গোলাম সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদিন অফিসের পিএবিএক্স-এ ফোন করে হুমকি দিয়েছে। তারা বলেছে ইলিয়াসকে নিয়ে করা নিউজের জন্য পরিণতি ভালো হবে না। ইলিয়াসকেও খারাপ পরিণতি ভোগ করতে হতে পারে।” প্রসঙ্গত, আলোচিত ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান মিলেছে এবং তাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া নিয়ে দরকষাকষি চলছে বলে পত্রিকাটি খবর প্রকাশ করেছে। সোমবার রাতে সরকার একটি প্রেসনোট জারি করে এরকমের খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/০১০৪ ঘ.