২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চোর সন্দেহে ধরায়’ গ্রাম পুলিশকে কুপিয়েছে

গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পুলিশে দেওয়ায় গাইবান্ধার সাদুল্লাপুরে এক গ্রাম পুলিশকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

গাইবান্ধা, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পুলিশে দেওয়ায় গাইবান্ধার সাদুল্লাপুরে এক গ্রাম পুলিশকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উত্তর ফরিদপুর ইউনিয়নে এ হামলায় আহত হন গ্রাম পুলিশ মো. খয়রাজ্জামান (৪০)। তিনি ইসবপুর গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে। গুরুতর আহত খয়রাজ্জামানকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বরাত দিয়ে সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার জানান, আড়াই মাস আগে ইসবপুর গ্রামের রাফি মিয়ার চারটি গরু চুরি হয়। পরে গ্রাম পুলিশ খয়রাজ্জামান ‘গরু চোর’ সন্দেহে তোজা মিয়াকে (৪৫) আটক করে থানায় সোপর্দ করেন। সম্প্রতি তোজা মিয়া জামিনে মুক্তি পান। দুপুরে খয়রাজ্জামান ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন শেষে উত্তর ফরিদপুর গ্রামে তোজা মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তোজা মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। ছুরিকাঘাতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় তার চিৎকারে লোকজন এসে হাসপাতালে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩৬ ঘ.