গাইবান্ধা, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ সময় ২৩টি ঘরে অগ্নিসংযোগ করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে সোমবার এ সংঘর্ষ হয়।
আহত আলম মিয়া, আবুল হোসেন, আনোয়ার হোসেন, ভুট্টু মিয়া, আব্দুল কাদের, আব্দুল করিম ও হাফিজুর রহমানকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান বলেন, কিছু জমি নিয়ে বোয়ালী গ্রামের আনিসুর রহমান ও প্রতিবেশী সেলিম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স¤প্রতি আনিসুর রহমান ও তার লোকজন ওই বিরোধপূর্ণ ওই জমিতে বাড়ি তৈরি করে বসবাস শুরু করে। এতে সেলিম মিয়া ও তার লোকজন ওই বাড়িগুলোতে অগ্নিসংযোগ করলে ওগুলোর সবকিছু পুড়ে যায়।
এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। থানা য় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গাইবান্ধা অগ্নিনির্বাপণ কর্মকর্তা ময়নুল হোসেন জানান, আগুনে ওই বাড়িগুলোর মধ্যে ১৫টি টিনের ঘর সম্পূর্ণ ও ৮টিনের ঘর আংশিক পুড়ে গেছে। অন্তত আড়াই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24