সিলেট, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার বাইপাস সড়কে দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন।
সোমবার রাত ৮টার দিকে তেলিবাজার (সিলেট-সুনামগঞ্জ) বাইপাস সড়কে একটি অটোরিকশা খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- সিলেট নগরীর শাপলাবাগ এলাকার বাসিন্দা আনোয়ারুল হক চৌধুরী (৫০), তার স্ত্রী নীলিমা আক্তার (৪৫) এবং অটোরিকশার চালক সদর উপজেলার রাজপাড়া এলাকার ফজল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩২)।
দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম সাংবাদিকদের জানান, রাতে বাইপাস সড়কের গোয়ালগাও এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার ও বাচ্চু। হাসপাতালে নেওয়ার পথে নীলিমার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আনোয়ার-নীলিমার ছেলে মুুমিনুল ইসলাম চৌধুরীসহ (১৭) দুজন আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২০০ ঘ.
bdnews24