ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মে দিবসে টঙ্গীতে প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে আওয়ামী লীগের এক যৌথ সভা ডাকা হয়েছে।
সোমবার বিকাল ৫টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সভাটি হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আগামী ১লা মে বিকালে টঙ্গীতে এক শ্রমিক জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।
ওই সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে এই যৌথ সভা অনুষ্ঠিত হবে।
ওই সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংসদ, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24