২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েট ছাত্রদের ১৯ দফা দাবিতে ক্লাশ বর্জন

শাস্তি মওকুফ করাসহ ১৯ দফা দাবিতে রোববার বিভিন্ন কর্মসূচি পালন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

গাজীপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাস্তি মওকুফ করাসহ ১৯ দফা দাবিতে রোববার বিভিন্ন কর্মসূচি পালন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীরা। সকাল থেকে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা ক্লাশ ও পরীক্ষা বর্জন, বিক্ষোভ, সমাবেশ এবং প্রতীকী অনশন করে। বেলা সাড়ে ১১টায় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক গণেশ চন্দ্র সাহার কাছে ১৯ দফা দাবি পেশ করে। এরপর বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। ডুয়েট ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুমসহ সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নাহিদ, এসএম হান্নান, মো. রবিউল আলম, ইমরান হোসেন প্রমুখ। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়। ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম বলেন, ১৯ দফা দাবিতে বৃহস্পতিবার তারা আন্দোলন শুরু করেছেন। সোমবারের মধ্যে দাবি মানার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিশ্ববিদ্যায়েল উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন শুরু করবেন তারার। তাদের দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব বহি®কৃত শিক্ষার্থীর বহিষ্কারাদেশ নিঃশর্তে মওকুফ, প্রথম সেমিস্টারের ক্রেডিট যোগ করার ব্যবস্থা, শিক্ষার্থীদের নির্যাতন বন্ধ, বাস সেবা নিশ্চিত এবং ভাড়া কমানো, ইন্টারনেট সংযোগ প্রদান, স্থানীয় সংসদ সদস্যকে সিন্ডিকেট সদস্য করার ব্যবস্থা, শিক্ষকদে দুর্নীতির বিচার, ডুয়েটে নিয়োগের ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন, শিক্ষকদের ‘নোংরা’ রাজনীতি বন্ধ করা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল মান্নান বলেন, দাবির প্রেক্ষিতে একাডেমিক সভায় শিক্ষার্থীদের শাস্তি কমিয়ে আনার সিদ্ধান্ত নিলে অন্য শিক্ষকরা সম্মত হননি। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. সিরাজুল হক মোল্লা বলেন, ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের শৃংখলা রক্ষা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছিল তা পুরোপুরি বাস্তবায়িত করতে হবে। ছাত্র কল্যাণ পরিচালক ড. গণেশ চন্দ্র সাহা বলেন, সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.