২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ২টি গাড়িতে অগ্নিসংযোগ

এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিএনপির ডাকা রোববারের হরতালের সময় একটি সিএনজি ও পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিএনপির ডাকা রোববারের হরতালের সময় একটি সিএনজি ও পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দুপুর দেড়টায় ওয়ারী হাটখোলা রোডে যাত্রিবেশী দুই যুবক একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেয়। ওয়ারী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বিডিনিউজকে বলেন, “দয়াগঞ্জ থেকে দুই যুবক যাত্রী বেশে সিএনজিতে ওঠে। পরে হাটখোলা রোডের কাছে এসে দারা এতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু স্থানীয় লোকজন বালু দিয়ে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।” এই ঘটনায় চালক সামান্য আহত হয় বলে জানান তিনি। এদিকে বিকাল সোয়া ৪টায় কারওয়ানবাজার আন্ডারপাসের পাশে কে বা কারা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বলে জানান সেখানে কর্তব্যরত এক পুলিশ সদস্য। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এমএমআর/পিডি/১৮০২ ঘ.