২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৫ পিকেটারকে কারাদণ্ড

হরতালে পিকেটিংয়ের অভিযোগে চাঁদপুরে পাঁচ যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চাঁদপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পিকেটিংয়ের অভিযোগে চাঁদপুরে পাঁচ যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা হরতালে রোববার শহরের বিভিন্ন স্থান থেকে পিকেটারদের আটক করা হয়। পরে দুপুরে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দেয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শহরের ঘোষেরহাট, টেকনিক্যাল ও দেবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- সদর উপজেলার পূর্ব কুমারডুগী এলাকার মো. দুলালের ছেলে আল আমিন (১৫), পশ্চিম কুমারডুগী এলাকার মো. উজির মিজির ছেলে হিরন মিজি (১৭), বিষ্ণুপুর এলাকার খোকন গাজীর ছেলে কাউসার গাজী (১৮), দক্ষিণ দাসাদী এলাকার মজিবুর খানের ছেলে কবির খান (৩৫) ও হাজীগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে ইয়াসিন (১৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬২৬ ঘ.