নেত্রকোনা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের রাজুরবাজার এলাকায় বাসের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজুরবাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানা চৌধুরীর (২৭) বাড়ি সদর উপজেলার আমতলা গ্রামে। বাবার নাম সন্তোষ চৌধুরী।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বাসস্ট্যান্ডে একটি বাস ঘোরানোর সময় রানা বাসটির পেছনে দাঁড়িয়ে ছিল। সেসময় বাসের পেছনের চাকার নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০২ ঘ.
bdnews24