২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ এলাকায় মিছিল

এম কে আনোয়ারের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 05:24 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম কে আনোয়ারের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে মিছিল করেছে। সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার হরতাল ডেকেছে বিএনপি। তাকে চার দিন আগে গুম করা হয়েছে বলে বিএনপির অভিযোগ। সকালে ৮/১০ জন সংসদ সদস্য সংসদ ভবন এলাকায় কয়েক দফা মিছিল করেন। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টায় তারা আবার মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, “আমরা এখানে ৮/১০ জন সংসদ সদস্য আছি। অথচ এর চেয়ে চারগুণ পুলিশ দিয়ে আমাদের ঘেরাও করে রাখা হয়েছে।” তিনি সরকারের ‘দমননীতি ও গুম-খুনের’ চিত্র তুলে ধরে বলেন, “গত তিন বছরে এ পর্যন্ত ১২২ জন নেতা কর্মীকে গুম করা হয়েছে। ১২ হাজার নেতা কর্মী ও ১৭ জন সাংবাদিক খুন হয়েছেন।” ইলিয়াস নিখোঁজের ঘটনাকে ‘বিএনপির নাটক’ বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে আনোয়ার বলেন, “এটা করে প্রধানমন্ত্রী কুরুচির পরিচয় দিয়েছেন। বিএনপি এটা যদি করেও থাকে তবে আওয়ামী লীগ সেটা খুঁজে বের করুক।” “সরকার রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন দিক থেকে ব্যর্থ হয়ে বেসামাল হয়ে পড়ে এগুলো ঘটাচ্ছে,” বলেন তিনি। সকাল পৌনে ১১ টায় মিছিল শেষে বিএনপির সংসদ সদস্যরা সেখানে সমাবেশও করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমএমআর/এমআই/১১২০ ঘ.