২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাসের ধাক্কায় সরকারি তিতুমীর কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

মানিকগঞ্জ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাসের ধাক্কায় সরকারি তিতুমীর কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হন একজন। শুক্রবার সকালে সাটুরিয়া-দরগ্রাম সড়কে এ দুর্ঘটনায় নিহত হন অর্থনীতি (সম্মান) শেষ বর্ষের ছাত্র আসাদুজ্জামান সবুজ (২৫)। তিনি দৌলতপুর উপজেলার তেগুরী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত আব্দুল হামিদকে (২৬) সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবুজ তার চাচাত ভাই হামিদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে ঢাকা রওয়ানা দেন। পথে কুষ্টিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক সবুজ নিহত হন। বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে বলে এসআই সানোয়ার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫০ ঘ.