২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ছয় লাখ মিটার কারেন্ট জাল আটক

ভোলায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও ঘের জাল আটকের পর ধ্বংস করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ভোলা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও ঘের জাল আটকের পর ধ্বংস করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার দীপঙ্কর রায় জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মেঘনার তুলাতলী ও ভোলার খাল এলাকায় অভিযান চালিয়ে ছয় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ঘের জাল আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট এনায়েত হোসেনর এ অভিযানে নেতৃত্ব দেন উল্লেখ করে তিনি জানান, আটক জালের মূল্য সাড়ে তিন কোটি টাকার মতো হবে। এগুলো ভোলার ইলিশা ফেরি ঘাট এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রতি বছর ১ মার্চ থেকে ৩১ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়। এ সময় মাছ নদীতে ডিম ছাড়ে। এর ফলে এই দু’মাস নদীর এসব সকল পয়েন্টে জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২০১২ ঘ.