২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাসের ধাক্কায় দুই জনের মৃত্যু

দিনাজপুরের বটতলীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

দিনাজপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বটতলীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বটতলী সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে দিনাজপুরের সাথে রংপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। নিহতরা হলেন- আব্দুল হামিদের ছেলে মুকুল (২৮) ও মৃত দিনেন্দ্র নাথের চেলে দ্বারকা নাথ বসাক (২৭)। তাদের বাড়ি সদর উপজেলার রাণীগঞ্জে। বটতলী থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরমুখী জাহেদ এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাস বটতলীতে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটর সাইকেলে থাকা মুকুল ঘটনাস্থলেই মারা যান। অপর দুই আরোহী দ্বারকা নাথ ও আতাউরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই দ্বরকা নাথ মারা যান। আতাউরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বটতলী সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে কয়েকদফা সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধদের ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান তপন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৪০ ঘ.