২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রাবাসে ঢাকা মেডিক্যাল শিক্ষার্থীর লাশ

ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 09:50 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পাপিয়া ভট্টাচার্য (২২) নামে ওই শিক্ষার্থী পঞ্চম বর্ষে (কে- ৬৫ আবর্তন) পড়তেন। তিনি আত্মহত্যা করেছেন বলে কলেজ কর্তৃপক্ষের ধারণা। বৃহস্পতিবার কলেজের ডা. আলীম চৌধুরী ছাত্রাবাসের একটি নতুন ভবনের তৃতীয় তলায় ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় পাপিয়াকে পাওয়া যায়। কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাপিয়া সকালে ক্লাস করেছিল এবং ওয়ার্ডেও গিয়েছিল। “১১টার সময় সে ছাত্রাবাসে তার কক্ষে ফিরে যায়। এরপর সাড়ে ১১টায় তার ক্লাস ছিল, তবে পাপিয়া যোগ দেয়নি,” বলেন তিনি। সাড়ে ১১টার পর কোনো এক সময় পাপিয়া আত্মহত্যা করে বলে উপাধ্যক্ষের ধারণা। তবে এর পক্ষে কোনো কারণ দেখাতে পারেননি তিনি। বেশ কিছুদিন ধরেই পাপিয়াকে বিষণœ দেখাচ্ছিল বলে তার বন্ধুরা জানান। তারা বলেন, গত বছর পাপিয়ার বড় ভাই পানিতে ডুবে মারা যায়, তিনি বুয়েটে পড়তেন। এরপর পাপিয়া নিজের মধ্যে গুটিয়ে থাকতেন। পাপিয়ার বাবার নাম অরূপ ভট্টাচার্য। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদে। পাপিয়ার মৃত্যুর খবর তার পরিবারকে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে উপাধ্যক্ষ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/এনআইএইচ/এমআই/১৫৫১ ঘ.