২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের ‘নিখোঁজে’ ঢাবি সাদা দল শিক্ষকদের উদ্বেগ

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ‘নিখোঁজের’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ‘নিখোঁজের’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা। বুধবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে উদ্বেগ জানিয়ে ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা ভীষণ উদ্বিগ্ন ও চিন্তিত। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির একটি বাস্তব ও মর্মান্তিক উদহারণ। দেশের কোনো নাগরিকেরই আজ জীবনের নিরাপত্তা নেই। সমগ্র দেশবাসীর ন্যায় আমরাও আজ শঙ্কিত।” মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুইজন লোকের সঙ্গে ওই গাড়িতে করে বাননীর বাসা থেকে বের হন ইলিয়াস আলী। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদী লুনা বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। বিবৃতিতে শিক্ষকরা বলেন, ইলিয়াস আলীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। অবিলম্বে ইলিয়াস আলীকে অক্ষত উদ্ধার করতে না পারলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২০৪৪ ঘ.