২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না পেয়ে গাইবান্ধা সদর উপজেলায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

গাইবান্ধা, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না পেয়ে গাইবান্ধা সদর উপজেলায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বুধবার দুপুর ১২টা থেকে বাদিয়াখালী বাজার এলাকার কয়েক হাজার মানুষ গাইবান্ধা-ফুলছড়ি সড়ক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভকারী ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, গত ছয় মাসে এ এলাকার ট্রান্সফরমারটি চারবার বিকল হয়েছে। এ কারণে এলাকার লোকজন প্রায় দুই মাস বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল। স্থানীয় বাসিন্দা আব্দুল বারী মিয়া জানান, পুরাতন ট্রান্সফরমার স্থাপন করায় তা বারবার নষ্ট হচ্ছে। গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী হেলাল আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক হিটার চালানো, চোরাই লাইন সংযোগ ইত্যাদি কারণে অতিরিক্ত লোডে ট্রান্সফরমারটি বার বার নষ্ট হয়। শিগগিরই এ সমস্যা সমাধোনের চেষ্টা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৯ ঘ.