২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশরী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয় ওই মহিলার শিশু সন্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

বান্দারবান, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশরী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয় ওই মহিলার শিশু সন্তান। মঙ্গলবার সন্ধ্যায় ছাগলখাইয়া গ্রামের নিহত মরিয়ম বেগম স্থানীয় আবুল হাশেমের স্ত্রী। আহত হয় মোস্তফাকে (৫) চকরিয়ায় খ্রিস্টান মেমরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। বাইশরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই কামরুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাড়ির পাশে চরতে দেওয়া গরু আনতে গেলে বন্য হাতি আক্রমণ করে তাকে। কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে ঈদগাঁয় তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩১৪ ঘ.