২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কারাভোগের পর ফিরল ৯ বাংলাদেশি

ভারতের কারাগারে ৩৯ মাস কাটানোর পর দেশে ফিরেছেন নয় বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

চুয়াডাঙ্গা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কারাগারে ৩৯ মাস কাটানোর পর দেশে ফিরেছেন নয় বাংলাদেশি। মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদের দর্শনা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়। এরা হলেন- রাজবাড়ির গোয়ালন্দের আব্দুল খালেক (৫০), পারভেজ (২২), আজাদ (৩০), জামাল (২৪), নুর ইসলাম (৩২), ফারুক (২৬), মনি (৩০), জলিল (২৮) এবং মানিকগঞ্জের শাহিন (২৮)। দামুড়হুদা থানার ওসি আজিজুল হক সাংবাদিকদের জানান, এরা সবাই ২০০৮ সালের শেষদিকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিএসএফের হাতে ধরা পড়েন। সেদেশের আদালত তাদের ৩৯ মাসের জেল দেয়। ভারতের বিভিন্ন কারাগারে এরা জেল খাটে। ওসি আরো জানান, হস্তান্তরের সময় বিএসএফ কোম্পানি কমান্ডার বিজয় চৌধুরী, কৃষ্ণনগর থানার পুলিশ কর্মকর্তা শ্যামাপদ ঘোষ, বিজিবি দর্শনা কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার সিরাজুল ইসলাম, নিমতলা ক্যাম্প কমান্ডার আইয়ুব হোসেন এবং দামুড়হুদা থানার উপ-পরিদর্শক খলিলুর রহমান উপস্থিত ছিলেন। পরে তাদের নিজ নিজ পরিবারে কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৯ ঘ.