২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জাটকাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ১০০ মণ জাটকাসহ চার জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ১০০ মণ জাটকাসহ চার জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট ফেরদৌস জানান, মঙ্গলবার শহরের ৩ নম্বর মাছ ঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলারে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকাসহ চারজনেক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বরিশালের মেহেন্দিগঞ্জ থানার পাতারহাট এলাকার শহর আলী, ইউসুফ, সোহাগ ও কালাম। আটকৃকতরা মেহেন্দিগঞ্জ এলাকা থেকে মাছগুলো বিক্রির উদ্দেশ্যে ৩ নম্বর মাছ ঘাট এলাকায় এসেছিলো। জাটকাগুলো জব্দ করার পর সদর উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬৩০ ঘ.