নওগাঁ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর ধামইরহাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি মারা গেছেন। আহত হন তিনজন।
এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে ওমরপুর গ্রামে এ ঘটনায় নিহত হন ওই গ্রামের বছির উদ্দীনের ছেলে আতোয়ার রহমান (৪০)।
আহত আফজাল হোসেন (৩৫), মোজাফফর হোসেন (৪৫) ও মতিয়ার রহমানতে (৫০) হাসপাতালে পাঠানো হয়েছে। এরা নিহতের সহোদর বলে পুলিশ জানিয়েছে।
ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, এক বিঘা জমি নিয়ে আতোয়ারের সঙ্গে একই গ্রামের ডাক্তার ইসহাক আলীর দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে সকালে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধলে ইসহাকের লোকজন আতোয়ারের পরিবারের লোকজনকে মারধর করে। এতে ঘটনাস্থলেই আতোয়ারের মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘটনার সঙ্গে জাড়িত অভিযোগে ইসহাকের স্ত্রী খোদেজা বেগম (৫০) এবং ছেলের স্ত্রী রুবিকে (৪০) আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪১ ঘ.
bdnews24