২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন একটি মতবিনিময় সভার আলোচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন একটি মতবিনিময় সভার আলোচকরা। সোমবার চট্টগ্রামে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও দাতা সংস্থা এশিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত লোকবল ও গাইনি চিকিৎসক নিয়োগের পাশাপাশি উপজেলা পর্যায়ে আধুনিক চিকিৎসা উপকরণ সরবরাহের দাবি জানান তারা। এজন্য আগামী বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে একটি সমন্বিত ও গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়নেরও দাবি করা হয়। সন্দ্বীপে প্রজনন স্বাস্থ্য সমস্যা এবং পটিয়ায় নারী শিক্ষার্থীদের ঝরে পড়া নিয়ে আয়োজিত এ মত বিনিময় সভায় নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সঞ্চালনায় অন্যদের মধ্যে এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রধান হাসান মজুমদার, সংগঠনটির সভাপতি ডেভিড ডি আরনল্ড, ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, রাসেল পেপে প্রমুখ বক্তব্য দেন। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার বিভিন্ন স্তর থেকে মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১৯২০ ঘ.