২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় হত্যার দায়ে যাবজ্জীবন

হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে চুয়াডাঙ্গার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

চুয়াডাঙ্গা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে চুয়াডাঙ্গার একটি আদালত। সোমবার জেলার অতিরিক্ত দায়রা জজ আবদুর রহমান সরদার এ রায় দেন। দ-িত হযরত আলী (৪৫) মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামের প্রয়াত জাহান আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মীর মতিউল ইসলাম রাজা আলমডাঙ্গা বাসস্ট্যান্ডে সময় নিয়ন্ত্রক হিসেবে চাকরি করতেন। ২০০৫ সালের ২৭ নভেম্বর দুপুরে মতিউর বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে লালব্রিজের কাছে পৌঁছুলে ৪-৫ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার পর জনতা হযরত আলীকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হযরত আলী ও সেলিমসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১২ ঘ.