২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

রংপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

রংপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে শহরের লালবাগ পার্কের মোড়ে প্রধান সড়ক এবং রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে তারা। অবরোধে অংশ নেয় রংপুর কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার কয়েকশ’ মানুষ। ওই সময় শহরের প্রধান সড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন রাত ৮টায় বলেন, পুলিশ গিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেও কোনো কাজ হয়নি। তারা অবরোধ অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীরা জানান, গত চারদিন ধরে তাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর মধ্যে প্রায় তিন শতাধিক ঘড়-বাড়ি ও শতাধিক বেসরকারি ছাত্র ও ছাত্রীনিবাস রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১০২ ঘ.