২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ঝড়ে নিহত ১, আহত ৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় রোববার বজ্রপাতে এক মহিলা নিহত হয়েছেন। এছাড়া ঝড়ে অন্তত সাতজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঠাকুরগাঁও, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় রোববার বজ্রপাতে এক মহিলা নিহত হয়েছেন। এছাড়া ঝড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। সাতটি ইউনিয়নের অন্তত দুই হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে এবং বহু গাছপালা উপড়ে গেছে। ঝড়ের পর থেকে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নিহত সালেহা (৪৫) বিরামপুর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস ন¤্র বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে ঝড়ের আগে বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান সালেহা। তিনি আরো বলেন, ঝড়ের সময় অন্তত দুই হাজারের বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হল- রাজাগাঁও, জগন্নাথপুর, নারগোন, সালান্দর, রহিমানপুর, বেগুনবাড়ি ও রায়পুর। চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস আরো বলেন, প্রায় ২০ মিনিট স্থায়ী এ ঝড়ে উপজেলা সদরসহ ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের পর তিনি এলাকাগুলো পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২২৩ ঘ.