সিলেট, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতি ধরা পড়ায় সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি কাজের দরপত্র স্থগিত করা হয়েছে।
রোববার চার গ্র“পের কাজের লটারি হওয়ার কথা ছিল। কিন্তু ৫৭০টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে ৬৫৬টি।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী শৈলন চন্দ্র পাল বলেন, বিক্রিত দরপত্রের অতিরিক্ত জমা হওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। জালিয়াত চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
ওই কাজের দরপত্র পুনরায় আহ্বান করা হবে বলে জানান এই প্রকৌশলী।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তরা জানান, সিলেটের কানাইঘাটে সুরমা নদীর বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য চারটি গ্র“পে ৪০ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। ওই কাজের জন্য ৫৭০টি শেডিউল বিক্রি করা হয়।
রোববার নির্ধারিত সময় সকাল ১১টায় দরপত্রের বাক্স খোলা হলে ভেতরে ৬৫৬টি সিডিউল পাওয়া যায়।
পাউবোর ঠিকাদার টিপন আহমদ বলেন, একটি চক্র শেডিউল জালিয়াতির মাধ্যমে কাজ বাগিয়ে নিতে চেয়েছিল। জালিয়াতির বিষয়টি ধরা পড়ায় দরপত্র স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৪০ ঘ.
bdnews24