২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নতুন থানা রূপনগর

রাজধানীতে রূপনগর নামে নতুন একটি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা মহানগরীতে থানা দাঁড়ালো ৪৬-এ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে রূপনগর নামে নতুন একটি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা মহানগরীতে থানা দাঁড়ালো ৪৬-এ। রোববার বিকালে পল্লবীর রূপনগরের আমামবাগের কবির ম্যানশনে নতুন থানাটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। পল্লবী থানা ভেঙে এ থানা করা হয়েছে। সেনপাড়া পবর্তা, দুয়ারীপাড়া, শিয়ালবাড়ি, পাতরুন, গোরান চটবাড়ি এলাকা এ থানার অন্তর্ভুক্ত। সাহারা খাতুন বলেন, সাধারণ মানুষকে আরো সহজে নিরাপত্তা সেবা দেওয়ার লক্ষ্যে নতুন থানা গঠন করা হয়েছে। এতে মানুষ উপকার পাবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (সদর) হাবিবুর রহমান জানান, খুব শিগগিরই রাজধানীতে শাহজাহানপুর, মুগদা ও উত্তরা পশ্চিম নামে আরো তিনটি থানার উদ্বোধন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১২৯ ঘ.