ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কোরিয়ায় নিয়োজিত রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮৫ ব্যাচের (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডার শহীদুল ইসলাম দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার আগে কলকাতা, জেনেভা ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে øাতকোত্তর ডিগ্রি নেন তিনি।
এছাড়া ১৯৯১ সালে ফরাসি ভাষায় ডিপ্লোমা নেওয়ার পাশাপাশি সে বছর প্যারিস থেকে কূটনীতিতে একটি ডিপ্লোমা নেন এম শহীদুল। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/২০৫২ ঘ.
bdnews24