২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারোয়ানকে অজ্ঞান করে চুরি

নগরীর ডবলমুরিং থানার চৌমুহনীতে একটি বাণিজ্যিক ভবনের দারোয়ানকে অজ্ঞান করে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার চৌমুহনীতে একটি বাণিজ্যিক ভবনের দারোয়ানকে অজ্ঞান করে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানে চুরি হয়েছে। শনিবার রাতের কোনো এক সময়ে চৌমুহনী এলাকার মোবাইল ফোন কোম্পানির পরিবেশক প্রাইম ডিস্ট্রিবিউটর, বাংলালিংকের পরিবেশক কমিউনিক ট্রেড লিংক এবং পেগাসাস স্পিনিং নামের গার্মেন্টস প্রতিষ্ঠানের অফিসে এই চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠান তিনটির নগদ টাকা, ল্যাপটপ, সিম কার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলে পুলিশ জানায়। ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চৌধুরী জানান, রাতের কোনো এক সময়ে চোরের দল দারোয়ানকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে, তারপর দরজা ভেঙে ভেতরে ঢুকে। তিনি জানান, অফিসের কর্মীরা বৃহস্পতিবার অফিস শেষে চলে যান। রোববার সকালে এসে তারা দারোয়ানকে অজ্ঞান অবস্থায় পান এবং চুরির ঘটনা দেখে পুলিশকে খবর দেয়। অসুস্থ দারোয়ান হারুণকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোররা প্রাইম ডিস্ট্রিবিউটর থেকে একটি ল্যাপটপ, ৯ হাজার সিম কার্ড, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কমিউনিক ট্রেড লিংক থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা, পাঁচ লাখ টাকার মোবাইল কার্ড, আটটি মডেম, দুই হাজার ৬শ সিম এবং পেগাসাস থেকে একটি ল্যপটপ একটি ক্যামেরা এবং ১০ হাজার টাকা নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৯০২ ঘ.