২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ঝড়-শিলাবৃষ্টি

দিনাজপুরে সদরসহ কয়েকটি উপজেলায় কালবৈশাখী ঝড়সহ শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

দিনাজপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে সদরসহ কয়েকটি উপজেলায় কালবৈশাখী ঝড়সহ শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রোববার বিকেল ৪টার দিকে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি নামে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল আলম জানান, শিলাবৃষ্টিতে ভুট্টা, আম, লিচু, টমেটোসহ বিভিন্ন প্রকার সব্জির ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে পারেননি। আনোয়ারুল আলম জানান, সদর উপজেলাসহ বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, খানসামা, চিরিরবন্দর উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আশিকুর রহমান জানান, এ সময়ে ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৫৬ ঘ.