ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত সাংবাদিক ও ভাষাসৈনিক কে জি মুস্তাফার স্ত্রী সাবেরা মুস্তাফা মারা গেছেন।
রোববার ভোর ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান বলে জানান তার মেজ ছেলে সাবির মুস্তাফা।
বিবিসি বাংলা সার্ভিসের সম্পাদক সাবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেটের সমস্যার কারণে মাকে ১০ তারিখ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার পেটের ভেতরে বেশ কয়েকটি টিউমারের অস্তিত্ব পাওয়া যায় যা প্রায় ক্যান্সারে রূপ নিয়েছিলো। এই টিউমার তার জরায়ুসহ পায়ূপথেও ছড়িয়ে পড়ে।”
৭৮ বছর বয়সী সাবেরা অ্যাজমা ও ডায়াবেটিকসেও ভুগছিলেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএ/১২৪৭ ঘ.
bdnews24