ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা দিলারা হারুন আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বিকাল ৫টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তার মৃত্যু হয় বলে মেয়েজামাই আবদুন নূর জানান।
মৃত্যুকালে জেলা আওয়ামী লীগের সাবেক এই সহ-সভাপতির বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আবদুন নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ মার্চ রাতে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। মৃত্যুর আগে দুইদিন লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল।
দিলারা হারুনের বাড়ি জেলা শহরের মৌলভীপাড়ায়। গত আওয়ামী লীগ সরকারের আমলে (১৯৯৬-২০০১) তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নর্বিাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৭ ঘ.
bdnews24