চাঁদপুর, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে জেলা জামায়াত আমির ও সেক্রেটারিসহ ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকালে তারা কলাকান্দা আইডিয়াল একাডেমিতে গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
আটকদের মধ্যে রয়েছেন জেলা আমির এ এইচ আহমদ উল্লাহ মিয়া, সেক্রেটারি মো. বিল্লাল হোসেন মিয়াজী, মতলব উত্তর উপজেলা আমির আবুল বাশার, সেক্রেটারি আমির হোসেন। বাকিদের নাম জানা যায়নি।
মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং বৈশাখ নিয়ে নানা উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তাদের আটক করা হয়।
জামায়াতের এই ২০ নেতাকর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫২ ঘ.
bdnews24