২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ফল আর মিষ্টি দিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফল আর মিষ্টি দিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা ১৪১৯ সালের নববর্ষের শুভেচ্ছা জানাতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মোহাম্মদপুরের কলেজগেটে বিশ্রামাগারে ফল, মিষ্টিসহ বিভিন্ন খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পক্ষে তার বিশেষ সহকারি আব্দুস সোবহান ফুল, ফল, মিষ্টিসহ বিভিন্ন খাবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশ্রামাগারে পৌছে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৮০৭ ঘ.