২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

তুরস্কে তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 05:53 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কে তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বাংলা নতুন বছরের প্রথম দিন সকালে দেশে ফেরার সময় বিমানের যাত্রী এবং তার সফরসঙ্গীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটি সকাল ৭টা ৫২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। শুক্রবার তুরস্ক সফরের শেষ দিনে শুক্রবার আঙ্কারা ইউনিভার্সিটিতে ‘জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক ভাষণ দেন শেখ হাসিনা। তার তিন দিনের সফরের দ্বিতীয় দিন তুরস্কের সঙ্গে তিনটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হয়। বিমানবন্দরে উপস্থিত জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামসহ মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং কূটনৈতিক কোরের ডিনরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএএইচ/এসইউ/১১৪৭ ঘ.